ধর্মীয় মূল্যবোধ ভিত্তিক প্রাথমিক শিক্ষা
শিশু কিশোরদেরকে ধর্মীয় মূল্যবোধ, ধর্মীয় শিক্ষা ও ধর্মীয় পরিবেশের মধ্যে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষা প্রদানের জন্য আস-সুন্নাহ প্রাথমিক বিদ্যালয়টি পরিচালনা করছে। এ বিভাগের শিক্ষা কার্যক্রম পাঁচ বছর মেয়াদী। প্লে, নার্সারী, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণী মোট পাঁচটি শ্রেণিতে এ বিভাগের পাঠ্যক্রম বিভক্ত। প্লে শ্রেণি থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত চট্টগ্রাম নূরানী বোর্ডের পাঠ্যক্রম অনুসরণে পাঠদান করা হয়। এ পর্যায়ে জাতীয় কারিকুলামের মান সংরক্ষণ করে বাংলা, ইংরেজি, অংক, সমাজ, বিজ্ঞান ইত্যাদি বিষয়ের পাশাপাশি ছাত্রছাত্রীরা বিশুদ্ধ ঈমান, কুরআন তিলাওয়াত-লিখন, প্রয়োজনীয় সূরা মুখস্থ, হাদীস মুখস্থ, ইসলামী আদব, আখলাক, নৈতিক মূল্যবোধ ও মাসাইল শিক্ষা গ্রহণ করে।
প্রাথমিক বিভাগের কতিপয় বৈশিষ্ট্য
- শিক্ষাবর্ষ জানুয়ারী থেকে ডিসেম্বর।
- জাতীয় কারিকুলামের মানে ইংরেজি, বাংলা, অংক ও সাধারণ বিষয় পাঠদান।
- বাংলা, ইংরেজি ও আরবী লেখায় সুন্দর হস্তাক্ষরের প্রশিক্ষণ।
- বিশুদ্ধ উচ্চারণে তাজবীদ-সহ কুরআন তিলাওয়াত শিক্ষা।
- কুরআন কারীমের প্রয়োজনীয় সূরাসমূহ মুখস্থ করানো।
- কুরআনের সূরাগুলো না দেখে আরবীতে শ্রুতি লেখানো।
- প্রয়োজনীয় হাদীস, দুআ ও যিকরসমূহ মুখস্থ করানো।
- সালাতের দুআ, যিকর ও হাদীস না দেখে আরবীতে শ্রুতি লিখন শেখানো।
- জামাআত, জুমআ, জানাযা ও ঈদের সালাতের ইমামতিসহ প্রয়োজনীয় দীনি কর্মের বাস্তব প্রশিক্ষণ।
- প্রয়োজনীয় ইসলামী মাসাইল ও আহকাম শিক্ষা দান।
- দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকমণ্ডলী দ্বারা শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়।
- চট্টগ্রাম নুরানী বোর্ডের পরিদর্শকগণের নিয়মিত পরিদর্শনের মাধ্যমে শিক্ষার মান নিশ্চিত করা হয়।
- মেধাবী ও দরিদ্র্র ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে।
বেতন, ভর্তি ও অন্যান্য জ্ঞাতব্য
- ডিসেম্বরের ১ তারিখ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ভর্তি কার্যক্রম চালু থাকে।
- ৪ থেকে ৫ বছর বয়সের ছেলেমেয়েদের প্লে শ্রেণিতে ভর্তি করা হয়।
- প্রথম শ্রেণিতে ভর্তির সর্বোচ্চ বয়স ৬ বছর।
- প্রাথমিক বিভাগের মাসিক বেতন: প্লে-নার্সারী শ্রেণি: ৮০০, প্রথম-তৃতীয় শ্রেণি: ১০০০ টাকা।
- ভর্তির সময় নতুন ছাত্র/ছাত্রীর প্রদেয়: প্লে থেকে তৃতীয় শ্রেণির জন্য ৩,০০০ টাকা। ভর্তি ফরম ১০০ টাকা।
- নতুন শ্রেণিতে উত্তীর্ণ পুরাতন ছাত্র/ছাত্রীদের প্রদেয়: ২,০০০ টাকা।ভর্তি ফরম ৫০ টাকা
- সেশন ফি ২,০০০ টাকা
- প্লে-নার্সারী পরীক্ষার ফি ২০০ এবং প্রথম-তৃতীয় শ্রেণিতে ৩০০ টাকা।
- বেতন প্রতি ইংরেজি মাসের ১-৫ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে।
পরীক্ষা ও ছুটি
- নুরানী প্রাথমিক বিভাগের শিক্ষাবর্ষ তিনটি পর্বে বিভক্ত।
- প্রথম সাময়িক পরীক্ষা এপ্রিল মাসে, দ্বিতীয় সাময়িক পরীক্ষা জুলাই মাসে এবং বার্ষিক পরীক্ষা নভেম্বর মাসের শেষে অনুষ্ঠিত হয়।
- প্রথম ও দ্বিতীয় সাময়িক পরীক্ষার পর ১ সপ্তাহ ছুটি দেওয়া হয়।
- ঈদুল ফিতর ও ঈদুল আযহা উপলক্ষে ১২/১৩ দিন ছুটি থাকে। জাতীয় ছুটির দিনগুলোতে ছুটি থাকে।
প্রতিষ্ঠানের সামগ্রিক ব্যবস্থাপনা বিবেচনায় ছুটির দিন কমবেশি হতে পারে।
প্রাথমিক বিভাগের সংক্ষিপ্ত পাঠ্যক্রম:
প্লে-নার্সারী শ্রেণি (৬০০ নম্বর)
- বাংলা
- ইংরেজি
- গণিত
- কালিমা ও মাসাইল
- তরীকায়ে তা’লীম: আরবী লিখা
- হাদীস শরীফ
প্রথম শ্রেণি (৮০০ নম্বর)
- বাংলা
- গণিত
- ইংরেজি
- তরীকায়ে তা’লীম: আরবী লিখা
- কালিমা ও মাসাইল
- হাদীস শরীফ
- আদইয়ায়ে সালাত
দ্বিতীয় শ্রেণি (৯০০ নম্বর)
- বাংলা
- গণিত
- ইংরেজি
- পরিবেশ পরিচিতি
- তরীকায়ে তা’লীম: আরবী লিখা
- কালিমা ও মাসাইল
- আদইয়ায়ে সালাত ও আদইয়ায়ে মাসনুনাহ
- হাদীস শরীফ ও আসমাউল হুসনা
- কুরআন মাজীদ ও তাজবীদ
তৃতীয় শ্রেণি (৯০০ নম্বর)
- বাংলা
- গণিত
- ইংরেজি
- পরিবেশ পরিচিতি
- সমাজ বিজ্ঞান
- আরবী
- কালিমা ও মাসাইল
- আদইয়ায়ে সালাত ও আদইয়ায়ে মাসনুনাহ
- হাদীস শরীফ ও আসমাউল হুসনা
- কুরআন মাজীদ ও তাজবীদ
ছাত্র-ছাত্রী সংখ্যাঃ
No comments:
Post a Comment